• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর মহানগরীতে ফেনসিডিল ও বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৫

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মহানগরীতে পৃথক দুই অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমান গাঁজা-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ৩টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম (বারো রাস্তার মোড়) এলাকায় অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ কমেলা অরফে কণা (৬০), সে চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়া (বারো রাস্তার মোড়), এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী, মোঃ নাসির (৩৪), সে একই থানার মুশরইল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও আব্দুল্লাহ আল মামুন (২৩), সে নরসিংদী জেলার মাধবদী থানার বেলাবো এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

অপর এক অভিযানে, সোমবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় মহানগরীর কাটাখালি থানাধীন টাংগন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত হলো: মোঃ রজন আলী (২২), সে কাটাখালি থানাধীন টাংগন মধ্যপাড়া এলাকার মোঃ হারান শেখের ছেলে ও মোঃ দেলোয়ার হোসেন (২৩), সে চারঘাট থানার ইউসুফপুর টাওয়ার এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা ও কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। মঙ্গলাবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category