• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী নগরীতে অনলাইন জুয়াড়ি আটক হলেও মূল হোতা ধরা ছোয়ার বাইরে

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে ব্যাপক হারে বিস্তার লাভ করেছে অনলাইন জুয়া।
উঠতি বয়সি তরুণ, যুবক ও বিভিন্ন বয়সি শ্রেণী পেশার মানুষরা এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে। জুয়ায় অনেকে হারিয়েছে ব্যবসা বানিজ্য, ব্যবস্য প্রতিষ্ঠান অর্থ সম্পদ হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে অসংখ্য মানুষ। ফলে অনেকের ভেঙ্গেছে সংসার। আবার অনেক যুবক লোনে জর্জারিত হয়ে হতাশায় আত্মহত্যার মতো ভয়ংকর পথ বেছে নিয়েছেন। আবার অনেকে ঋনে জর্জারিত হয়ে মাদকাশক্কত হয়ে পড়ছে। মূলত মোটা অংকের অর্থের লোভে এই জুয়ার সাথে জড়িয়ে পড়ছে মানুষ।

একদিকে (আইপিএল) অনলাইন জুয়াড়ী হচ্ছে সর্বশান্ত। অপরদিকে জুয়ার আয়োজক (বাজিগর) জুয়া খেলিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছেন এবং যাচ্ছেন। যাকে বলে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নগরীর বোয়ালিয়া মডেল থানার গৌরহাঙ্গা এলাকায় জনৈক নাসিব। তিনি একজন বড় মাপের (বাজিগর) অনলাইন জুয়ার মূল হোতা। দূশ্যমান আয়ের কোন উৎস নেই তার। বেকার যুবক নাসিক। অনলাইনে জুয়ার কারবার চালিয়ে অল্প কিছুদিনের মধ্যে প্রচুর অর্থের মালিক বনে গেছে।

একাধিক জুয়াড়িদের কাছে জানা যায়, অনলাইন জুয়ার আয়োজক জনৈক নাসিব। সে অনলাইন জুয়ার সুপার এজেন্ট। তার রয়েছে নাসিবের নিজস্ব ক্যাডার বাহিনী। তার বাহিনীর মধ্যে অধিকাংশই কিশোর গ্যাং এর সদস্য। নাসিব এই ভয়ংকর যে তার বিরুদ্ধে মুখ খুলবে এইরকম সাহস এলাকায় করো নেই।

তারপর অজ্ঞাত কারণে সে আছে প্রশাসনের ধরা ছোয়ার বাইরে। গত (২৩ মে) এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) অনলাইন জুয়াড়ীদের একজনকে আটক করে মানি লন্ডারিং মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। ওই মামলায় অন্যান্য একাধীক আসামী থাকলেও অনলাইন জুয়াড়ীদের আয়োজক রাঘব বোয়াল গেড়ারহাঙ্গা এলাকার জনৈক নাসিবের নাম নেই।

ফলে ওই এলাকার স্থানীয়দের মাঝে অলোচনা সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে হতাশা। জড়িয়ে পড়ে অনলাইন জুয়ায় এমন চিন্তার জায়গা থেকে অতঙ্কে থাকেন উঠতি বয়সি তরুণ-যুবকদের অভিভাবকরা। তাদের উঠতি বয়সি ছেলেদের নিয়ে চিন্তায় থাকেন, কখন ছেলে জড়িয়ে পড়ে অনলাই জুয়ায়। এছাড়া মহানগরীর মতিহার থানা এলাকা ও বুধপাড়া এলাকা-সহ ১২টি থানা এলাকায় আইপিএল বাজিগরদের ছড়াছড়ি। তারপরও তারা ধরা ছোয়ার বাইরে এমনি অভিযোগ স্থানীয়দের।

জানতে চাইলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এসআই মোঃ আবু সাইদ জানান, আপতত আইপিএল জুয়া শেষ। তবে আরও যারা আইপিএল জুয়াড়ী আছে তাদের বিষয়ে কথা বলতে হলে ডিআইজি স্যারে সাথে কথা বলুন।
এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এ্যাডিশনাল ডিআইজি’র মুঠো ফোনে একাধিক বার ফোন দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category