• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী নগরীতে চোরাই টেলিভিশনসহ তিন চোর গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে চুরি হওয়া টেলিভিশন-সহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া মোড় এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি হওয়া টেলিভিশনটি উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কাউসার আলী (৪০), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে, রাকিব (৩২), সে একই থানার পূর্ব রায়পাড়ার মোঃ আসর উদ্দিনের ছেলে ও ফজলুল হক (৬২), সে হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মৃত খোস মোহাম্মদের ছেলে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব মোল্লাপাড়া এলাকার প্রভাস টুডু ও তাঁর স্ত্রী গত ৫ মে সকালে তার বৃদ্ধ মাকে বাড়িতে রেখে অফিসের উদ্দেশ্যে বের হন। এদিন প্রভাস টুডুর মা সকাল সাড়ে ১০ টায় ঘরে শিকল দিয়ে পাশে বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে দেখেন টেলিভিশনটি নাই। তারা আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল চোরাই টেলিভিশন উদ্ধারসহ চোরদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

অবশেষে সোমবার সকাল সাড়ে ৯টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলি পাড়া মোড়ে অভিযান চালিয়ে কাউসার নামে একজন চোরকে গ্রেফতার করে। কাউসারের দেওয়া তথ্যমতে সকাল ১০টায় রাকিবকে এবং সাড়ে ১০টায় ফজলুলকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া টেলিভিশনটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category