• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী নগরীতে বিএসটিআই-এর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
বুধবার (৫ জুলাই) সকালে নগরীর সাহেব বাজার শামীম সুইটস, প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করায় এবং কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশনা মোতাবেক মিষ্টি জাতীয় পণ্য উৎপাদনে ব্যবহৃত জব্দকৃত ক্ষতিকর রং বিনষ্ট করা হয়।
অভিযানকালে বিভিন্ন ফলের দোকানের ওজন যন্ত্রের সঠিকতাও যাচাই করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার, রাজশাহী। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category