• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী নগরীতে ভুয়া কাজীর জাল ভলিয়ম জব্দ, জেলা রেজিস্ট্রারের কাছে হস্তান্তর

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে মোঃ রফিকুল ইসলাম (৫৫) নামের এক ভ‚য়া কাজীর কাছ থেকে জাল নিকাহ রেজিস্ট্রার বহি উদ্ধার করেছেন কয়েকজন সাংবাদিক।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জাল ভলিয়ম বহিটি রাজশাহী জেলা রেজিস্ট্রার (সদর) এর কার্যালয়ে গিয়ে জমা দেয়া হয়। এ সময় তার নির্দেশ্যে জাল ভলিয়ম বহিটি জব্দ করেন ওই দপ্তরের রেকর্ড কিপার মোঃ শফিকুল ইসলাম। এবং তার একটি রিসিভ কপি সাংবাদিকদের প্রদান করেন।
ভুয়া কাজী মোঃ রফিকুল ইসলাম, নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি নগরীর হড়গ্রাম এলাকার (২নং ওয়ার্ডের) কাজী মোঃ ইকবাল আহসান শাহীনের সহকারী।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে একজন যুবক ও যুবতী নিকাহ রেজিস্ট্রার করাতে যান ভুয়া কাজী রফিকুল ইসলামের বাড়িতে। এ সময় তিনি মসজিদে ছিলেন। তার স্ত্রী যুবক-যুবতীকে বসতে দেন। বলেন, অপেক্ষা করতে। এরই মধ্যে তারা জানতে পারেন এই কাজীর পূর্বের দূর্ণাম আছে। তিনি একজন অসাধু ভুয়া কাজী। তিনি কাজী শাহীনের সহকারী হিসেবে কাজ করেন। এ সময় তারা বিষয়টি তাদের এক বন্ধুকে জানায়। খবর পেয়ে সেখানে যুবকের বন্ধু কয়েকজন সাংবাদিক নিয়ে উপস্থিত হয়। কাজীর কাছে জানতে চায়, নিকাহ রেজিস্ট্রার করছেন এই ভলিয়মে সঠিক না জাল ? এমন প্রশ্নের কোন উত্তর তিনি দিতে চাননি। তবে তিনি বলেন, আমি রাসিক ২নং ওয়ার্ডের কাজী মোঃ ইকবাল আহসান শাহীনের সহকারী।
শেষ পর্যন্ত তাকে বলা হয়। ভলিয়ম বহিটি আমরা নিয়ে গেলাম। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজশাহী জেলা রেজিস্ট্রারের কাছে জমা দেব। আপনি সেখান থেকে বহিটি নিবেন। এরপর মঙ্গলবার বইটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়।
জেলা রেজিস্ট্রার (সদর) রেকর্ড কিপার মোঃ শফিকুল ইসলাম বলেন, ভলিয়ম বহিটি ১২১ পাতা বিশিষ্ট। এর মধ্যে ভেতরে ২২টি পাতা নেই। তাছাড়া সরকারী ভলিয়ম হয় ১০০ পাতার। বহি খুলার তারিখ নাই। কাজীর সিল স্বাক্ষর নাই। এক বাক্যে তিনি জানান, এটা ভুয়া নিকাহ রেজিস্ট্রার বহি।
রাজশাহী জেলা রেজিস্ট্রার (সদর) মোঃ মতিউর রহমান জানান, এটা ভুয়া নিকাহ রেজিস্ট্রার বহি। সরকারী বহি জাল করার অপরাধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category