• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর শহিদ

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১০টি চোরাই
মোবাইল-সহ মোঃ শহিদ (২৩), নামের এক চোরকে গ্রেফতার করেছে
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২১ মে) রাত পৌনে ৮ টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার
সোনাদীঘি মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে থেকে গ্রেফতার
করা হয়।
গ্রেফতার আসামি মোঃ শহিদ (২৩), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার
শিবগঞ্জ থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মোঃ খায়রুল
ইসলামের ছেলে।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ
কমিনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ
জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘী মোড়ে সিটি
সেন্টার শপিং কমপ্লেক্সে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে
অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত পৌনে ৮ টায়
বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১০টি চোরাই মোবাইল ফোন-সহ চোর
শহিদকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে শহিদ জানায়, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে
মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি
করে আসছে। মোবাইলের ফোনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি
সে। শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনগুলো আনায় তার বিরুদ্ধে
বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে
বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাসুদ রানা রাব্বানী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category