• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী নগরীতে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ নারী আটক

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি আশা খাতুন (২৫) সে ওই এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী।
ঘটনা সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যার পর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার একটি বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে।
ওই সংবাদের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর ওই এলাকায় অভিযান করে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এসময় আশা খাতুনকে তার বাড়ি হতে আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে বলে শিকার করে। গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category