• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী নগরীতে ৯ জন জুয়াড়ী গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ৯জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাত ২টায় মহানগরীর রাজপাড়া থানাধীন হরসুয়া পশ্চিমপাড়া আলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ-২ লাখ ১৮,৯৯০ টাকা, ৩টি মোটরসাইকেল ও ১৪ সেট জুয়া খেলা তাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো: মহানগরীর রাজপাড়া থানার নিমতলা মোড় এলাকার মোঃ দেহেজুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩২), একই থানার বহরমপুর ব্যাংক কলোনী এলাকার মৃত সোলেমান শেখের ছেলে মোঃ শাহিন আলী অরফে মিঠু (৪০), সিপাহীপাড়া এলাকার মৃত কাজী মিজানুর রহমানের ছেলে মোঃ তরুন (৪৫), লক্ষীপুর প্যারামেডিকেলপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩১), লক্ষীপুর এলাকার মৃত আবুল হোসেন খানের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৮), নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আলিমুদ্দিন শেখের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৫), নগরীর চন্দ্রিমা থানার শালবাগান (আসাম কলোনী), এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ সোহেল রানা (৩৫), কাটাখালী থানার চরখানপুর পশ্চিম পাড়া এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে মোঃ সম্্রাট (৩৫) ও একই থানার চিনিকল (হরিজং কলোনী) এলাকার মৃত শ্রী পতিরাজের ছেলে শ্রী রুপলাল (৪৫)।
শুক্রবার দুপুরে র‌্যাব-৫,রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত ২টায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, মহানগরীর রাজপাড়া থানাধীন বরসুয়া পশ্চিমপাড়া আলীর মোড় এলাকায় জনৈক মোঃ মামুনের জমির উপর নির্মিত টিনের ঘরের ভিতর জুয়ার আসর চলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে ৯জন জুয়াড়ীকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয়। ১৪ সেট জুয়া খেলা তাস, ৩টি মোটর সাইকেল ও নগদ ২ লাখ ১৮ হাজার ৯শত ৯০ টাকা।
গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category