• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিভাগের কারাগারে ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিভাগের কারাগারগুলোতে বন্দি চাপ বেড়েছে। এ বিভাগের আট জেলায় কারাগারগুলোতে ধারণক্ষমতার তিনগুন বন্দি রয়েছে। আর আট জেলার মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে ধারণক্ষমতার চারগুন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিভাগের আট জেলায় বন্দি ধারণক্ষমতা চার হাজার ১৪৪ জন। কিন্তু বন্দির সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। বেড়েছে নারী বন্দির সংখ্যাও। বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে বেশ বেগ পেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিভাগের আট জেলার মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা সবচেয়ে বেশি; এক হাজার ৪৬০ জন। এ কারাগারে বর্তমান বন্দির সংখ্যা সাড়ে তিন হাজার। কিছু দিন আগে এই কারাগারে বন্দির সংখ্যা ছিল তিন হাজারের নিচে। এছাড়াও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ৪১ জনের বিপরীতে বন্দি নারীর সংখ্যা ১৮৫, যা ধারণক্ষমতার প্রায় সাড়ে চারগুণ।
নাটোর জেলা কারাগারে ২০০ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে এক হাজার ৮০ জন। নওগাঁ জেলা কারাগারের ধারণক্ষমতা ৫৫০ জন। কিন্তু এখানে বন্দি রয়েছে এক হাজার ৬০০ জনের বেশি। জয়পুরহাট জেলা কারাগারে ১২৭ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি সংখ্যা ৭১৯ জন।
অপরদিকে, বগুড়া জেলা কারাগারের ধারণক্ষমতা ৭৮৫ জন হলেও বন্দির সংখ্যা ২ হাজার ২৬৭ জন। পাবনা কারাগারের ধারণক্ষমতা ৫৭১ জন; বন্দির সংখ্যা এক হাজার ৪০৯ জন। সিরাজগঞ্জ জেলা কারাগারের ধারণক্ষমতা ৬০০ জন হলেও বন্দি আছেন দেড় হাজারের বেশি। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ৫৮৬ জনের ধারণক্ষমতা। কিন্তু বন্দির সংখ্যা এক হাজারের বেশি।
কারাগারের কর্মকর্তারা জানান, আবাসন সমস্যা প্রকট। ফলে বন্দিদের রাখতে হচ্ছে ঠাসাঠাসি ও গাদাগাদি করে। বন্দিদের আবাসন, খাওয়া-দাওয়ার পরিবেশ দেওয়া যাচ্ছে না। গোসলের ব্যবস্থা ও শৌচাগারের সংখ্যা পর্যাপ্ত নয়।
পদাধিকার বলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অন্যতম পরিদর্শক সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোঃ ফারুক। তিনি বলেন, ‘আমি গত কয়েক দিনের মধ্যে কারাগার পরিদর্শনে যাইনি। এ জন্য সর্বশেষ পরিস্থিতি আমার জানা নেই। তবে আমাদের চারজন চিকিৎসক সেখানে আছেন। তারা কাজ করছেন।’
রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন বলেন, ‘আগে থেকেই কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় বন্দি বেশি। সা¤প্রতি বন্দির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এটি আমরা অস্বাভাবিক মনে করছি না’।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, কয়েদিদের বিরুদ্ধে কোনো রকম নিপীড়নমূলক ব্যবস্থা বা তাদের কষ্টে রাখা যাবে না। এটা মানবিক বিষয়। জনসংখ্যা বেড়েছে আমাদের, সে তুলনায় কিন্তু কারাগার বাড়েনি। অপরাধ করলে যেমন আটক রাখা রাষ্ট্রের কাজ, তেমনি বন্দিদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করাও রাষ্ট্রেরই দায়িত্ব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category