• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কার পাচ্ছেন ৪০ জন নারী

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিভাগ থেকে এবার ৪০ জন নারী পাচ্ছেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার। শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা দেওয়া হবে। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন হায়দার এ প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, আগামী ৩ ফেব্রæয়ারি সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে রাজশাহী মহানগর অর্থাৎ সিটি করপোরেশন এলাকায় নির্বাচিত ১০ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে (৫ হাজার টাকা করে) ২৫ হাজার টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে।

এছাড়া একই অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলা (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট) থেকে নির্বাচিত অপর ৩৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে নগদ পাঁচ হাজার করে টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার জসীম উদ্দীন হায়দার আরও জানান, অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category