• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে অপহৃত শিশুকে হত্যা!

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মুক্তিপণ না পেয়ে আনিকা (৮) নামের অপহৃত এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ জুলাই) ভোরে মহানগরীর শাহ্ মখদুম থানার ছোট বনগ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহৃত আনিকা মহানগরীর শাহ্ মখদুম থানা নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।
জানতে চাইলে শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যার দিকে নওদাপাড়ায় থেকে আনিকাকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। ঘটনা তদন্তে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ তাকে অপহরণ করেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে অপহরণকারী পলাশ জানায়, মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশু আনিকাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে। পরে পলাশকে সঙ্গে নিয়ে শিশুটির লাশ উদ্ধারে অভিযানে নামে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category