• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে অর্ধশত বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৫৮ বোতল ফেনসিডিল-সহ মোঃ মেহেদী হাসান (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
গ্রেফতার মাদক কারবারি মোঃ মেহেদী হাসান। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা। তবে সে রাজশাহীর বাঘা থানার খাগড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা মোঃ আঃ রাজ্জাকের ছেলে।
এর আগে (১২ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামে অভিযান রে আসামি মেহেদীকে তার বাড়ি হতে আটক করে। এসময় আসামির কাছ থেকে ৫৮ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশের এসআই মোঃ নাদিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category