• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ক্রোকি পরোয়ানাভুক্ত কুখ্যাত চোর মোঃ সালাউদ্দিন (৩৬) নামের এক আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ করেছে পুলিশ।সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ৪ টায় কাটাখালী থানার নলখোলা বাইপাস আশরাফের মোড় এলাকা থেকে এসব সম্পত্তি জব্দ করা হয়। অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি মোটরসাইকেল, একটি টিভির মনিটর ও দু’টি স্পিকার।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা বাইপাস আশরাফের মোড়ের মোঃ তাহাজ উদ্দিনের ছেলে কুখ্যাত চোর মোঃ সালাউদ্দিন (৩৬) একটি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। ওই মামলায় বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন। পরোয়ানা তামিলে আসামি সালাউদ্দিনের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে তৎপর হয় কাটাখালী থানা পুলিশ।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ৪ টায় কাটাখালী থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।
ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category