• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবক খুন

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে দুপক্ষের সংঘর্ষে সাব্বির আহম্মেদ (২২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার খোরশেদের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির মহানগরীর মুরশইল এলাকার হায়দার আলীর ছেলে। সাব্বির নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে রাতেই চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এছাড়া রোববার বিকালে নিহত সাব্বিরের মরদেহ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। এ ঘটনায় পুলিশ মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে খোরশেদের মোড়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, সাব্বির নিহতের ঘটনায় চারজনকে আসামি করে তার বাবা হায়দার আলী মামলা করেছেন। এ ঘটনায় নগরীর ছোট বনগ্রাম এলাকার মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category