• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তরা পেটালো এক এসআইকে! আটক-৩

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে এক এসআইকে পিটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩জনকে ধাওয়া দিয়ে আটক করেছে তালাইমারী ফাঁড়ির পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৭টায় মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় জনৈক কাওসার (৪৮) মইন (২১) ও রাব্বি (২১)। তবে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে শান্ত (২২) নামের এক যুবক।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মহানগরীর চন্দ্রিমা থানার তালাইমারী পুলিশ ফাঁড়ীর আইসি প্লাবন। তিনি জানান, পুলিশ লাইনে কর্মরত এসআই মোঃ গোলাম মোস্তফা ব্যক্তিগত কাজ সেরে জামালপুর এলাকা হয়ে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। পথে উপরোক্ত ব্যক্তিরা-সহ তাদের কয়েকজন সহযোগী ওই এসআইকে রাস্তায় আটকিয়ে মারপিট শুরু করে।

এ সময় তিনি নিজেকে বার বার পুলিশের এসআই পরিচয় দেয়ার পরও তাকে মারপিট অব্যাহত রাখে। খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে ৩জনকে আটক করে চন্দ্রিমা থানায় হস্তান্তর করেন তালাইমারী ফাড়ির পুলিশ ইনচার্জ আইস প্লাবন ও সঙ্গীয় ফোর্স।

আইসি প্লাবনের মুঠো ফোন থেকে নির্যাতিত এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, আমি বার বার আটককৃত হামলাকারীদের বলেছি আমি একজন এসআই তারপরও তারা আমাকে ব্যপক নির্যাতন করেছে। এ ব্যপারে মামলা করবেন বলেও জানান তিনি।

এ ব্যপারে জানতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাবাবুব আলমের মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটক ৩জন চন্দ্রিমা থানা হাজতে ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category