• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে ফেনসিডিল-সহ চিহিৃত দুই মাদক কারবারি গ্রেফতার-২

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে চিহিৃত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল পৌনে ৭টায় নগরীর মতিহার থানাধিন চর-সাতবাড়িয়া মিজানের মোড় (জনির চায়ের দোকানের সামনে) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারকবারিরা হলো: কাটাখালী থানাধিন চর-খিদিরপুরের কাশেম আলির ছেলে মোঃ জিয়ারুল ইসলাম জিয়া (৪২) ও একই এলাকার মৃত সুরমান আলীর ছেলে মোঃ কাবিল হোসেন (৪২)।
স্থানীয়রা জানায়, গ্রেফতার দুই মাদক কারবারি শীর্ষ ফেনসিডিলের ডিলার চরের ইমরানের ছেলে আক্কাসের মাদক বহনকারী ও পাইকারী খুচরা বিক্রেতা। আক্কাসের নাম দিনে দিনে মানুষ ভুলতে বসেছে। তবে সেই মূলত চর-খিদিরপুরের ১০ নং পিলার এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা রয়েছে এবং সকল মামলাতেই ওয়ারেন্ট শীর্ষ মাদক ডিলার আক্কাসের।
তারা আরও বলেন দীর্ঘ দিন পরে মতিহার থানায় নতুন ওসি মোঃ হাফিজুর রহমান যোদানের পরে মতিহার থানা অ লে পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান করছে এবং মাদক কারবারি গ্রেফতার করছে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, ছোট-বড় মাদক কারবারি বলে কোন নেই। মাদকের জিরো টলারেন্স রয়েছে এবং থাকবে। কোন মাদক কারবারিকেই ছাড় দেয়া হবে না।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category