• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পবা হতে ২১১৫ পিস ইয়াবাসহ মোঃ উজ্জল হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় মহানগরীর পবা থানাধীন ধোপাঘাটা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ উজ্জল হোসেন রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাকশিমইল পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াকুব হোসেনের ছেলে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছি ইউনিয়ন ধোপাঘাটা বাজার থেকে দাওকান্দিগামী পাঁকা রাস্তার উপর একজন মাদক কারবারী অবৈধ মাদকদব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ উজ্জল হোসেনকে ২১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category