• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিলুপ্ত ক্লাবের নামে চাঁদাবাজির অভিযোগ

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীতে গোল্ডেন সাণশাইন নামে একটি বিলুপ্ত ক্লাবের নামে চঁাদাবাজির অভিযোগ উঠেছে।

ক্লাবটি গত প্রায় ২০-২৫ বছর পূর্বে নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকায় ছিলো বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ২০-২৫ বছর পূর্বে বালিয়াপুকুর মসজিদের পশ্চিম-পাশে রাস্তার ধারে গোল্ডেন সাণশাইন নামে ক্লাবটি ছিলো। কিন্তু রাস্তা প্রসস্ত হওয়ায় ক্লাবটি ভাঙ্গা পড়েছে। পরে আর কখনই ওই ক্লাবটি’র ঘর বা কোন অবকাঠামো তৈরী করা হয়নি। নতুন বছরে বালিয়াপুকুর এলাকার কিছু স্বার্থন্বেশি ও অসাধু লোকজন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিভিন্ন স্থান থেকে চঁাদা উঠিয়ে নিজের পেট ভরেছেন বলে দাবি করেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি রাজশাহীর নগরীর বাইরে থেকে এসে মাটি কিনে বাড়ি করেছি। এই এলাকার অধিকাংশ বাসিন্দারাই বাইরে থেকে আসা। তারাও আমার মতো মাটি কিনে বাড়ি করেছে। তাই কাহারও পক্ষেই স্থানীয় চঁাদাবাজদের নাম বলা সম্ভব না। তিনি আরও বলেন, চুরি বন্ধের অজুহাত দেখিয়ে আবাসিক এলাকায় নাইট গার্ড রাখবে বলে বর্তমানে চঁাদা উঠানোর চেষ্টা করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের চঁাদা উঠানো চঁাদাবাজরা। তবে তারা সকলেই ২৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, একই ওয়ার্ডের (বহিস্কৃত) কাউন্সিলর মোঃ আনারুল আমিন আজব ও সাবেক মন্ত্রী শাহারিয়ার আলমের আস্তাভাজন ও তার পিতা শামসুদ্দিনের সহযোগী আওয়ামী কর্মী আব্দুল হান্নানের লোকজন।

এ ব্যপারে জানতে চাইলে মোঃ ইকবাল হোসেন বলেন, প্রত্যেক বছর আমরা নিজ এলাকায় খেলাধুলা ও সাংস্কৃতীক অনুষ্ঠান করে থাকি। তাই হয়তো চঁাদা উঠিয়েছিল কেউ। তবে নাইট গার্ড রাখা না রাখা এলাকাবাসীর ব্যক্তিগত বিষয়। ২৭নং ওয়ার্ডের (বহিস্কৃত) কাউন্সিলর মোঃ আনারুল আমিন আজবের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তঁার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category