• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে মোবাইল-সহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার মৃত তোতা মিয়ার ছেলে মোঃ সবুজ হোসেন (২৪) ও মোঃ ফারুকের ছেলে মোঃ মেহেদী (২৫) এবং সুজানগরের মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ সায়েম (২১)।
সোমবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, রবিবার (৫ফেব্রæয়ারী) রাত পৌনে ১০টায় দোকানের কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন নগরীর হাফিজুর রহমান। এ সময় তার মোবাইলে ফোন আসলে তিনি ফোনে কথা বলতে থাকেন। এদিন রাত সাড়ে ১০টায় শাহ্মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় দুইজন আরোহী-সহ একটি অটোরিক্সা পিছন দিক হতে দ্রæত গতিতে এসে অটোরিক্সার পিছনের সিটে বসা এক ব্যক্তি হাফিজুরের হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
হাফিজুর রহমান তার সাইকেল ফেলে অটোরিক্সার পিছনে দৌঁড়াতে থাকে। নওদাপাড়া বাজারে পৌঁছে তিনি তার পরিচিত একজন মোটরসাইকেল চালককে দেখে তার মোটরসাইকেলের পিছনে উঠেন। এসময় রাস্তায় শাহ্মখদুম থানা পুলিশের টহল গাড়ি দেখে তিনি পুলিশকে ছিনতাইয়ের ঘটনা বলেন।
টহল পার্টির ইনচার্জ শাহ্মখদুম থানার এসআই মোঃ আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক সেই অটোরিক্সাটিকে ধাওয়া করে। এরপর তারা মধ্য নওদাপাড়া থেকে ছিনতাইকারী সবুজ, মেহেদী ও সায়েমকে গ্রেফতার করেন। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা ঘটনার সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহ্মখদুম থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category