• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর সনি (১৭) হত্যা মামলায় তরুণ-তরুণীকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত। হত্যার আগে সনিকে অপহরণের জন্য আসামিদের আরও ১০ বছর করে সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।

সোমবার (১১ মার্চ) রাজশাহী’র দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ মহিদুজ্জামান এ রায় দেন।
যাবজ্জীবন কারাদÐপ্রাপ্ত আসামিরা হলেন মোঃ মঈন ওরফে আন্নাফ (২০), সে মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সাহাজীপাড়া এলাকার মো: মামুনের ছেলে ও হাবিবা কুমকুম সাবা ওরফে ঐশী (১৯), সে দরগাপাড়া এলাকার মোঃ বাদশা কসাইয়ের মেয়ে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারে (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গত (৩ জুলাই ২০২২) সন্ধ্যায় মহানগরীর দড়ি খরবোনার রফিকুল ইসলাম পাখির ছেলে সনি তার বন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলো।

বাড়ি ফেরার পথে রাত পৌনে ৯টায় আসামিরা সনিকে কৌশলে হেতেমখাঁ সাহাজী পাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়। এরপর সনিকে অতর্কিতভাবে ভাবে হামলা করে গুরুত্বর জখম করে। ওই সময় স্থানীয়রা সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সনির বাবা রফিকুল ইসলাম পাখির এমন অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়েন করেন হয়।

মামলাটি তদন্ত শেষে বোয়ালিয়া মডেল থানার এসআই মোঃ মোতালেব হোসেন গত (২০২৩ সালের ২২ ফেব্রæয়ারি) আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন বিজ্ঞ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category