• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে ২কোটি টাকার হেরোইসহ ২জন মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২কোটি টাকার হেরোইসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
রবিবার (২০ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টায় মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর ওমরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাইক্রোবাস থেকে এক মাদক কারবারি পালিয়ে যায়। পরে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ২কেজি হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় হেরোইন বহনকাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস।
গ্রেফতার মাদক কারবারিরা হলো: বগুড়া জেলার, বগুড়া সদর থানার নামাজগড় ডালপট্টি গ্রামের মৃত নিমাইচন্দ্রের ছেলে শ্রী প্রদীপ কুমার (৪৫) ও গোদাগাড়ী থানার কাদিপুর গ্রামের মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ ওবায়দুর রহমান (২৬)। এছাড়াও পলাতক মাদক কারবারি গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের মোঃ এনামুল হকের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫)।
রবিবার সন্ধায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফকারকৃত মাদক কারবারিরা জানায়, বগুড়া জেলা থেকে মাইক্রোবাস নিয়ে রাজশাহীর গোদাগাড়ি আসে হেরোইন সংগ্রহ করতে। এরপর তারা গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে জামালপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। ইতিপূর্বে তারা কয়েকবার একই কায়দায় হেরোইন সরবরাহ করেছিলো বলে স্বিকার করে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহানগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category