• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী মহানগরীতে ২৪জন জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা, ল্যাবটপ ও মোটরসাইকেল জব্দ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ২৪জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেরার সরঞ্জাম, নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা, ২টি ল্যাবটপ ও ৪টি মটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) দিনগত রাত পোনে ১টায় মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাচাঁ বাজার থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো: মোঃ আলী হাসান তুষার (৩৩), সে মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত মোহাম্মদ আলী পান্নার ছেলে, মোঃ মমিন (৩৫), সে একই থানার দাশপুকুর এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে, মোঃ রফিকুল ইসলাম(৫২), সে লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে, মোঃ ইনজামুল হক (২৪), সে চন্ডীপুর এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে, মোঃ সেলিম রহমান (৫২), সে ল²ীপুর ভাটাপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে, রাকিব এহসান সৌরভ (২৭), সে চন্ডীপুর এলাকার মোঃ মুজদার আলীর ছেলে, মোঃ শফিকুল ইসলাম (৪০), সে ল²ীপুর এলাকার মৃত ইলিয়াছের ছেলে, মোঃ এনায়েত উল্লাহ খান (৪৫), সে চন্ডীপুর এলাকার মৃত হোসেন খানের ছেলে, মোঃ মাসুম আহম্মেদ (৪৮), সে লক্ষীপুর এলাকার মৃত একেএম সাইদুল ইসলামের ছেলে, মোঃ জুলফিকার হোসেন (৪৩), সে কাজী হাটা এলাকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে, মোঃ রেন্টু (৩৫), সে ভাটাপাড়া এলাকার গোলাম নবীর ছেলে, মোঃ সজল গাজী (৩২), সে কাজীহাটা এলাকার মৃত সুলতান গাজীর ছেলে, মোঃ সেলিম (৪৪), সে কাজী হাটা এলাকার মোঃ জালাল শেখের ছেলে, মোঃ জাহিদুল ইসলাম (৪৮), সে চন্ডীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে,

মোঃ সুজন আলী (৪০), সে কোর্ট বুলনপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে, মোঃ আব্দুস ছাত্তার (৫৮), সে মহানগরীর চন্দ্রিমা থানার মৃত গোলাম হোসেনের ছেলে, মোঃ নাসির উদ্দিন (৩৬), সে কর্ণাহার থানার বাতাস মোল্লা এলাকার মৃত কাজিমুদ্দিনেসর ছেলে, মোঃ মিনহাজ (৩৫), সে কাশিয়াডাঙ্গা থানার বড়গ্রাম রানীদিঘী এলাকার মৃত মুজাহিদ হোসেনের ছেলে, মোঃ আব্দুল হাদি (৩৫), সে কাটাখালি থানার কাটাখালি বাজার এলাকার মৃত আকরাম আলীর ছেলে, মোঃ সেলিম রেজা (৩৭), সে একই থানার টাংগন এলাকার মোহনলাল আলীর ছেলে, মোঃ রবিউল ইসলাম (৪৪), সে দালাল পাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে, মোঃ চারু (৩২), সে বোয়ালিয়া মডেল থানার ষষ্টীতলা এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে, মোঃ মাহবুব আলম (৪০), সে একই থানার কাদিরগঞ্জ এলাকার হুমায়ুন কবীরের ছেলে, মোঃ হাবিবুর রহমান (৪৯), সে শাহমখদুম থানার বড় বনগ্রাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

শনিবার (১৫ জুন) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আকটকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে করে আদালতে সোপর্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, শুক্রবার গভীর রাতে লক্ষিপুর কাঁচাবাজারে বর্নিত ঘরের ভিতর গ্রেফতারকৃতরা প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গেস্খফতার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক মুর্শিদ কামাল রানা (৫৫), পালিয়ে যায়। তার পিতার নাম মহিউদ্দিন সরকার, সে লক্ষীপুর এলাকার বাসিন্দা। এাড়াও মোঃ আলী হাসান তুষার (৩৩) সে একজন পেশাদার জুয়ার আসর পরিচালনাকারী। সে পলাতক আসামী ঘরের মালিক মুর্শিদ কামাল রানার ঘর ভাড়া করে দীর্ঘদিন ধরে পেশাদার জুয়ার আসর পরিচালনা কওে আসছে।

এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে করা হয়েছে।
শনিবার সকালে তাদের রাজপাড়া থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category