• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী মহানগরীতে ৭ জুয়াড়ি আটক

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ মার্চ) রাত সোয়া ১১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গোরস্থানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো: মো: উজ্জল হোসেন (৩৮), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গোরস্থানপাড়া এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে, মোঃ এবাদুল ইসলাম (২৭), সে পূর্ব রায়পাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে, মোঃ আকতার হোসেন (৩২) সে মৃত ওয়াজেদ আলীর ছেলে, মোঃ আহসান হাবিব (৩০), সে মো: মুনসুর রহমানের ছেলে, মোঃ আতিকুল ইসলাম (৪০),

সে গুড়িপাড়া এলাকার মৃত আঃ হাইয়ের ছেলে মোঃ আঃ হাকিম (৩৩), সে রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মোঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে ও মোঃ আঃ রাজ্জাক (৩৫), মহিষবাথান এলাকার মৃত আঃ সোবহানের ছেলে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category