• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর কাজলার বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামের আমেরিকা প্রবাসী এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিকেল চারটার দিকে মহানগরীর মতিহার থানার কাজলা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সেখানকার একটি বিল্ডিংয়ের আটতলা ভবনের ৭তলা থেকে লাফিয়ে পড়েন তিনি।
নিহত ফারিহা নাজনীন রিসতা (৩৫)। তিনি এই ভবনের সাততলায় মায়ের সাথে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে ফারিহার মানসিক সমস্যা আছে। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের জামাই রাজশাহী থাকেন।
স্থানীয়দের দাবি, বিল্ডিংয়ের আটতলা ভবনের ৭তলা থেকে লাফিয়ে পড়েন ফারিহা নাজনীন রিসতা এবং ঘটনাস্থালেই মারা যান তিনি।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহী মহানগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় নিজেদের ফ্লাটে থাকতেন। রোববার বিকালে তিনি ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, ফারিহা মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category