• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীর শাহমখদুম ট্রাক টার্মিনালে ও কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ৭ জন চাঁদাবাজ চক্রের সদস্য গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম ট্রাক টার্মিনালে ৪জন ও কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ৩জন মোট ৭জন চাঁদাবাজ চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৪ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহানগরীর শাহমখদুম থানাধীন শাহমখদুম ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন উদ্ধার-করাসহ চাঁদা উত্তোলনের নগদ ৬,৮০৫ টাকা এবং ৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শাহমখদুম ট্রাক টার্মিনালের চাঁদাবাজ চক্রের ৪জন মূলহোতারা হলো: মোঃ আক্তারুজ্জামান হেলেন, (৪৯), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে, মোঃ আঃ রাজ্জাক (৪৭), সে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার মৃত এমাজ উদ্দিনের ছেলে, মোঃ আঃ কুদ্দুস (৫৫), সে মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় মৃত আমির আলীর ছেলে, মোঃ মিন্টু (৩৬), সে মহানগরীর বিমানবন্দর থানার ভোলাবাড়ী (বায়া) এলাকার মৃত ছলিম উদ্দিন সরকারের ছেলে।

কাটাখালী এলাকার চাঁদাবাজ চক্রের ৪জন মূলহোতারা হলো: মোঃ আশরাফুল ইসলাম (৩২), সে মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুরিয়া গ্রামের মাহবুব আলমের ছেলে, মোঃ মানিক (৩৮), সে পুঠিয়া থানার নামাজগ্রামের মোঃ জাফ্ফার মন্ডলের ছেলে, ও মৃত এমাজ উদ্দিনের ছেলে মোঃ দুরুল হুদা (৩৮)।
সোমবার (৫ ফেব্রæয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি চাঁদাবাজ চক্র। যদি কোন পণ্যবাহী ট্রাক চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় তাদেরে হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা মারধর এবং গাড়ী ভাংচুর করে।
গ্রেফতার চাঁদাবাজদের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম ও কাটাখালী থানায় পৃথক ভাবে চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category