• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর লক্ষীপুর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, যে নেতা ভিডিও কলে নারীদের সঙ্গে অশ্লীলতায় মেতে উঠতে পারেন, তাকে দিয়ে দলের কেন সমাজের কোনো উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগের মতো দলের পদ বাগিয়ে এই ধরনের কাজে লিপ্ত থাকায় ডাবলু সরকারকে দ্রæত সংগঠন থেকে বহিস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা ও বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালু, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান রতন, এ্যডভোকেট আসলাম সরকার, সাবেক আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাবু, মহানগর আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী প্রমুখ।
প্রসঙ্গত, স¤প্রতি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনার পরে থেকেই ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। তবে এই প্রথম রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারাও প্রকাশ্যে মাঠে নামলেন ডাবলু সরকারের বহিস্কারের দাবিতে।
যদিও ওই ভিডিওটি এডিট করা বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category