• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নওগাঁর এসপি রাশিদুল হক

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক’কে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে সাফল্যের স্বীকৃতিস্বরুপ তাঁকে সম্মাননা স্বারক প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম-পিপিএম। এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে ডিসেম্বর/২৩ মাসের রাজশাহী রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এসব সূচকে রাজশাহী বিভাগে সবদিক থেকে নওগাঁ এগিয়ে থাকায় সাফল্যের স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মহাম্মদ আব্দুল মমীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category