• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী রেলস্টেশনে হেরোইন-সহ মাদক কারবারী নাসা গ্রেফতার 

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী রেলস্টেশন থেকে হেরোইন-সহ মাদক কারবারী মোঃ জমসেকে (৫৬) গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় পাকশী রেলওয়ে রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ২০ লাখ টাকা।

গ্রেফতার মোঃ জমসেদ ওরফে নওসাদ অরফে নাসা, সে রাজশাহীর গোদাগাড়ী থানার আষাড়িয়াদহ পশ্চিমপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

শনিবার দুপুরে র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী জমসেদ নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তার বাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সহজেই মাদক পরিবহণ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।  

এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category