• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

দিনকাল বিডি / ২৬২ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ নভেম্বর) রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
ওই দুই কর্মকর্তা হলেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মঞ্জুর রহমান খান ও উপ-সচিব (ক্রীড়া অফিসার) ওয়ালিদ হোসেন। এদের মধ্যে মঞ্জুর রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও ওয়ালিদ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
গত বছরের ১৮ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সচিবের কক্ষে ঢুকে তাঁকে মারধরের চেষ্টা ও ত্রাস সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়।
বাদীর আইনজীবী একরামুল হক জানান, এ মামলায় আসামিদের হাজির হতে সমন জারি করেছিলেন আদালত। কিন্তু দুই আসামি মামলার নির্ধারিত দিন সোমবার আদালতে হাজির হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। নগরীর রাজপাড়া থানার পুলিশকে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category