• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরের সাংবাদিক মালেকের মায়ের ইন্তেকাল

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের
সভাপতি ও দৈনিক সময়ের আলোর সাংবাদিক মো. আব্দুল মালেকের মা মাজেদা
বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজেউন)।

বৃহস্পতিবার বিকেল
সাড়ে ৫টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি
উপজেলার মধ্যরাজাপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।

পারিবারিক সুত্র জানায়,বুধবার রাত ১০টা নাগাদ স্টোক করেন মাজেদা বেগম।
এর পর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি
হওয়ায় বৃহস্পতিবার বিকেলে বগুড়াতে স্থানান্তর করে। বগুড়া নিয়ে যাবার পথে
বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই
মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। শুক্রবার জুম‘আর নামাজের পর নিজ
বাসভবন মধ্যরাজাপুর গ্রামে ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং প্রেসক্লাব
রাণীনগরের সাংবাদিকবৃন্দ, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা
জামায়াতের সুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাসসহ উপজেলার বিভিন্ন মহল
থেকে শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category