• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে উপকারভোগীদের সুখ-দূ:খের কথা শুনলেন এমপি হেলাল

দিনকাল বিডি ২৪ / ২২৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময়ে সুখ-দু:খের কথা শুনলেন এমপি আনোয়ার হোসেন হেলাল। সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ আয়োজিত করজগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা শোনেন তিনি।
সভায় অত্র ইউনিয়নের ভিজিডি,ভিজিএফ,বয়স্কভাতা,বিধবাভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় সাড়ে পাঁচ হাজার উপকারভোগী অংশ নেয়। এসময় উপকার ভোগী ছাবিনা বিবি,ওমর ফারুক,মজনু ছৌধুরীসহ বিভিন্ন ভাতাভোগীরা সরকারী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে তাদের জীবনমান উন্নয়নের কথা তুলে ধরেন এবং অনেকেই আগামীতে ভাতার টাকা বৃদ্ধি করার জন্য এমপি আনোয়ার হোসেন হেলাল এর মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ জানান।

কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব (চাঁন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর)আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,প্রচার সম্পাদক আব্দুল খালেক,সদস্য রাহিদ সরদার,কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাচ্চু,সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির খন্দকারসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category