• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে এবার মাঠ থেকে কৃষকের চারটি শ্যালোমেশিন চুরি

দিনকাল বিডি / ২১২ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এবার মাঠ থেকে একরাতে কৃষকের চারটি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার গিরিগ্রামের দক্ষিন-পশ্চিম মাঠ থেকে শ্যালোমেশিনগুলো চুরি হয়।এর আগে শুক্রবার রাতে একই এলাকার সলিয়া দক্ষিন মাঠ থেকে একটি গভীর নলকূপ থেকে তিনটি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি হয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গিরি গ্রামের আরিফ হোসেন বলেন,মাঠে ধানের জমিতে এবং আলু-সরিষার জমিতে পানি সেচ দিতে মাঠে ডিজেল চালিত শ্যালোমেশিন স্থাপন করা হয়েছে। প্রতিদিনের ন্যায় পানি সেচ দিয়ে বাড়ীতে আসেন কৃষকরা। রোববারার সকালে মাঠে গিয়ে দেখতে পান শ্যালোমেশিন চোরেরা চুরি করে নিয়ে গেছে। আরিফ হোসেন বলেন,এর মধ্যে তার নিজের একটি এবং ওই গ্রামের মকবুল হোসেনের একটি,দবির উদ্দীনের একটি ও মামুন সোনারের একটি করে মোট চারটি শ্যালোমেশিন চুরি হয়ে গেছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,শ্যালোমেশিন উদ্ধারসহ চোর চক্রকে ধরার চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category