• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাণীনগরে ওয়ার্ড আঃলীগ নেতাসহ দুই মাদক কারবারী আটক

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ দুই জনকে আটক করেছে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদক উদ্ধার করা হয়। এঘটনায় মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা ৬টা নাগাদ উপজেলার সিম্বা স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সিম্বা গ্রামের জালাল উদ্দীনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে সাইদুল ইসলাম (৪০) কে তিন গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উপজেলার বরবড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০গ্রাম গাঁজাসহ আশিক (২৬) নামে একজনকে আটক করা হয়। আটক আশিক বরবড়িয়া গ্রামের বেলাল শেখের ছেলে। এঘটনায় থানায় পৃথকভাবে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category