• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে কৃষি উপকরণ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই ও গ্রীষ্মকালীন পিয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। উপজেলা কৃষি অফিসার ফারজানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৪০জন কৃষকের মাঝে মাসকলাই চাষের ক্ষেত্রে প্রতিজন কৃষককে ৫কেজি বীজ, এমওপি সার ৫কেজি, ও ডিএপি সার ১০কেজি করে বিতরণ করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ২০০জন কৃষকের মাঝে প্রতিজন কৃষককে ১কেজি বীজ, এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি, বালাইনাশক ও পলি নেট বিতরণ করা হয়। যত্ন সহকারে সরকারের প্রদান করা এই উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে মাসকালাই ও পেয়াজের উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের আহ্বান জানান প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category