• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরনের উদ্বোধন

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়।

এদিন দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফারজানা হকের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা। এছাড়া কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা,প্রণোদনা প্রাপ্ত কৃষকরা উপসিস্থত ছিলেন।

এসময় অতিথিরা সরকারের পক্ষ থেকে পাওয়া এই প্রণোদনাগুলোকে মাঠপর্যায়ে সঠিক ভাবে ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি করে সরকারের গৃহিত লক্ষ্যকে শতভাগ সফল করতে কৃষকদের আহŸান জানান।

মাসকালাই প্রণোদনা হিসেবে ২০জন কৃষকের প্রতিজন কৃষককে প্রতি বিঘা জমির জন্য ৫কেজি বীজ এবং ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ৫কেজি করে বিতরন করা হয়েছে।

এছাড়া পর্যায়ক্রমে গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা হিসেবে ৫০জন কৃষকের প্রতিজনকে প্রতি বিঘার জন্য বীজ ১কেজি এবং ডিএপি ও এমওপি সার ২০কেজি করে সরবরাহ করা হবে। এছাড়া প্রতিজন কৃষককে জমি তৈরি ও পরিচর্যার জন্য শ্রমিক খরচ হিসেবে মোবাইলের মাধ্যমে ২হাজার করে টাকাও প্রদান করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category