• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জুন, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান
চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা,ছিন্তাই মামলার
সন্দেহভাজন আসামী,মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক
আসামীসহ ৫জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা থেকে
তাদেরকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান
জানান,মঙ্গলবার বিকেল থেকে রাতভর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা
করা হয়। অভিযানে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে
ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায়
কালীগ্রাম ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি পবিত্র
কুমার (২৭) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পবিত্র কুমার আবাদপুকুর
বাজারের প্রদীপ কুমার ঘোষের ছেলে। এছাড়া সড়কে মারধর করে বেধে রেখে
মটরসাইকেল,টাকা ,মোবাইল ছিন্তাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলার সন্দেহ
ভাজন আসামী পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজীর ছেলে শফিকুল ইসলাম
সজিব (৩৫),মাদক মামলার পলাতক আসামী উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের
আজগর আলীর ছেলে রেজাউল ইসলাম রেজা(৪৫) এবং নারী ও শিশু নির্যাতন দমন
আইনে দায়েরকৃত মামলায় উপজেলার পারইল গুচ্ছ গ্রাম বুড়িপুকুর গ্রামের নুরল
ইসলামের ছেলে আল আমিন (২৩) ও আব্দুল বারিক (২৮) কে গ্রেফতার করা
হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে
জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category