• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে ছুরিকাঘাতে তিনজন আহত হামলাকারী আটক

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। এর মধ্যে শহিদুল ইসলাম তুহিন (৩৮)কে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় হামকলাকারী যুবক নাফিজ ওরফে সাদিক (২১) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল পৌনে ১০টা নাগাদ আবাদপুকুর বাজার গো-হাটি এলাকায়। আহত তুহিন আবাদপুকুর উত্তর পার এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং হামলাকারী যুবক নাফিজ আবাদুকুর বেবিস্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামে ছেলে।

আহত তুহিনের সাথে কথা বলে জানা যায়,সকালে বাড়ী থেকে বেড় হয়ে গো-হাটি এলাকায় স্টলের বারান্দায় বসে চা পান করছিলেন। এসময় নাফিজ এসে প্রথমে থাপ্পর মারে। এর পর দৌড়ে পালানোর সময় ধারালো ছুরি দিয়ে পেটে এবং বুকে মোট চার স্থানে ছুরিকাঘাত করে। এসময় লোকজন দেখতে পেয়ে নাফিজকে বাধাদিতে গেলে নাফিজের ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম নান্নু (৪২) ও তুহিনের ছোট ভাই শাফি (২৮) ও আহত হয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকি’সার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এছাড়া স্থানীয় লোকজন হামলাকারী নাফিজকে আটক করে থানাপুলিশকে খবর দিলে পুলিশ এসে হামলায় ব্যবহৃত ছুরিসহ নাফিজকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কি কারনে এমন হামলা করা হয়েছে তা বলতে পারেনি তুহিন।

প্রত্যক্ষদর্শি জিয়ারুল ইসলাম নান্নু বলেন,বুধবার ছিল আবাদপুকুর গরু-ছাগলসহ হাটবার। তিনি বলেন,আড়তে বসে ধান কিনছিলাম। এসময় তুহিন চি’কার করে দৌড়ে পালাচ্ছিল। আমরা নাফিজকে বাধা দিতে গিয়ে আহত হয়েছি। তিনি বলেন,নাফিজের সাথে ৫/৭টি মোটরসাইকেলে ৮/১০ছিল। কিন্তু হাটের লোকজন তুহিনকে রক্ষায় এগিয়ে গেলে নাফিজের সহযোগিরা পালিয়ে যায়।তিনিসহ আহত শাফি স্থানীয়ভাবে চিকি’সা নিয়েছেন বলে জানান নান্নু।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ বলেন,তুহিনের উপর হামলার বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে পূর্বের কোন জ্বের ধরে এহামলা হতে পারে। স্থানীয়রা হামলাকারী নাফিজকে ছুরিসহ আটক করে। এঘটনায় আহত তুহিনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category