• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ আটক

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ মে, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দুই জনকে আটক করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাদেরকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ উপজেলার পূর্ব বালুভরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় শ্যামল মৃধা ওরফে কালু (৩৭) ও শাহিনুর রহমান (৩০) নামে দুইজনকে আটক করা হয়।আটককালে তাদের নিকট থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক শ্যামল উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে এবং শাহিন একই গ্রামের শমসের আলীর ছেলে। এর মধ্যে শ্যামলের নামে একাধীক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category