• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ শনিবার, ১০ মে, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন স্টাফ রিপোর্টার :

রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভান্ডারগ্রামের গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে সাজেদুর রহমান সাজু (৫৩)।

তিনি পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সদরের পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাহিম (৩২)। তিনি সদর ইউনিয়ন যুবলীগের যগ্ম সম্পাদক। অপরজন গহেলাপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে জহরুল ইসলাম জিপু (৩৩)। সে বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাজেদুর রহমান সাজু, ইউনিয়ন যুবলীগ নেতা রাহিম ও জিপুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category