• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে প্রণোদনার ১৬০কেজি বীজ জব্দ,জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গোলাম মোড়শেদ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কৃষি প্রণোদনার ১৬০ কেজি ধান ও ভূট্রার বীজ জব্দ করা হয়েছে। এছাড়া বীজ ক্রেতাকে ১৫হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান,কৃষি অফিস থেকে কৃষকদের বিতরনকৃত কৃষি প্রণোদনার ধান ও ভূট্রা বীজ উপজেলার চকমুনু গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান(৪৫) ক্রয় করে মজুত করছেন। কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদের ভিত্তিতে চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে ১৫৪কেজি হাইব্রীড ধানের বীজ এবং ছয় কেজি ভূট্রা বীজ জব্দ করা হয়। এসময় বীজ ক্রেতা হাফিজুর রহমানকে ২০১৮সালের বীজ আইনের ১১/২৪(২) ধারা অনুযায়ী ১৫হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বীজগুলো নিষ্পত্তির জন্য কৃষি অফিসের তত্যাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category