• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে বর্গাচাষী কৃষকের আড়াই বিঘা জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

রাণীনগরে বর্গাচাষী কৃষকের আড়াই বিঘা জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আজিজুল হক নামে এক বর্গাচাষী কৃষকের জমির ধানে আগাছানাশক ওষুধ দিয়ে আড়াই বিঘা জমির ধান বিষ্ট করেছে দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে কে বা কাহারা এই ধানগুলো বিনষ্ট করেছে। এঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কৃষক আজিজুল হক উপজেলার সিলমাদার কোবরাজ পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
ভুক্তভোগী কৃষক আজিজুল হক বলেন, চাষাবাদের জন্য তার নিজস্ব কোন জমি নেই। চলতি বোরো মৌসুমে গ্রামের কয়েকজন ব্যক্তির জমি বা’সরিক ১৬হাজার টাকা বিঘা হারে লিজ নিয়ে জিরাসাইল জাতের ধান চাষ করেছেন। ইতি মধ্যে গাছ থেকে সবগুলো ধানের শীষ বের হয়েছে। হঠা’ করেই শুক্রবার বিকেলে জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা আগাছানাশক স্প্রে করে ধান বিনষ্ট করেছে। তিনি বলেন,মাঠের মধ্যে ছয়টি দাগের সবগুলো জমিতেই আগাছানাশক স্প্রে করেছে। ফলে সবগুলো ধানের গাছ মরে গেছে। তবে প্রকাশ্য কোন প্রতিপক্ষ না থাকলেও তাকে অর্থনৈতিকভাবে চরম ক্ষতিসাধনের লক্ষে কে বা কাহারা এমন অমানবিক কাজ করেছে বলে দাবি করেছেন তিনি। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের শাস্তির দাবিসহ সরকারীভাবে আর্থিক সহায়তা কামনা করেছেন আজিজুল হক।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য অফিসারকে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category