• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ মার্চ, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। এর পর সকাল ৮ টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুরু হয়। কলেজ মাঠে কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শণ, ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এসময় অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category