• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে মুখোশধারীদের মারধরে যুবদল নেতা হাসপাতালে

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মুখোশধারীদের মারধরে আব্দুল বারিক (৩০) নামে এক যুবদল নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মুখোধারীরা যুবদল নেতার নিকট থেকে প্রায় দুই লক্ষ টাকা ছিন্তাই করে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবারর রাতে উপজেলার ভেটি-মাধাইমুড়ি সড়কের ছাতার দিঘী নামক এলাকায়। আহত যুবদল নেতা ওই এলাকার অলংকার দিঘী গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে।
আব্দুল বারিকের স্বজনরা জানান,মঙ্গলবার রাত অনুমান ৮টা নাগাদ এলাকার ভেটি বাজার থেকে হেটে বাড়ী ফিরছিলেন। এসময় ভেটি মাধাইমুড়ি সড়কের ছাতার দিঘী নামক এলাকায় পৌছলে প্রথমে দুই জন মুখোশধারী তার পথরোধ করে। এর পর আরো তিনজন এসে লোহার রড,স্টিক দিয়ে বেদম মার ধর করে প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। স্বজনরা আরো জানান,আব্দুল বারিক জমি কটকবলা রেখে দুই লক্ষ টাকা নিয়ে একাই হেঁটে বাড়ী ফিরছিলেন। এসময় পথি মধ্যে এঘটনা ঘটে।
কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহŸায়ক আনোয়ার হোসেন বলেন,আহত আব্দুল বারিক ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তার উপর হামলাকারীদের দ্রæত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আনোয়ার হোসেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,রাতেই ঘটনার খবর পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category