• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে রূপসী নওগাঁর শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: মানবিক উষ্ণতায় সাহায্য নিয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ। মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলার বেতগাড়ি নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার এতিম ও অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি: সাজু রহমান সুজন, উপদেষ্টা ডাঃ খাইরুল বাসার সহ সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ ২০১৬ সাল হতে অসহায় শীতার্তেদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাদান কর্মসূচি, পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ এবং তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ, বিনামূল্যে রক্তদান, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ সহ জেলাজুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category