• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে ২৯হাজার ৩১০কেজি সরকারি চাল জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ২৯হাজার ৩১০কেজি চাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
তিনি জানান, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কিনে দুইটি গোডাউনে মজুত করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচলনা করা হয়। অভিযানে দুই গোডাউন থেকে মোট ২৯হাজার ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু সরকারি বস্তাও পাওয়া গেছে। তবে অভিযানের সময় চালের কোন মালিককে পাওয়া যায়নি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান,রাণীনগর থানাপুলিশ ও একডালা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category