• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীতা ঘোষনা

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জুন, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

আগামী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ
নির্বাচনে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নাম
ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয়
কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষনা করা হয়।
রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা জামায়াতে
ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা
জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীনুর রহমান শামীমসহ উপজেলা ও আটটি
ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
আগামী উপজেলা পরিষদ রির্বাচনে চেয়ারম্যান পদে নওগাঁ জেলা জামায়তে
ইসলামীর সুরা সদস্য ও রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর
মোস্তফা ইবনে আব্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী আন্নামা বিনতে আকবরকে মনোনীত
প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়।
এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র খট্রেশ্বর
রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা:
আনজির হোসেনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়।
এই তিন পদে প্রার্থীদের নাম ঘোষনা করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর
আমীর খন্দকার আব্দুর রাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category