• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা সৈকত ও রায়হান আলফি শাহরিন আরিয়ানা গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাবির সমাজকর্ম বিভাগে পরীক্ষা দিতে গেলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষায় বসবেন না বলে বাধা দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার দুজন হলেন- রাবির সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত রায়হান।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আটক সৈকত রায়হান বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন এবং আলফি শারিন আরিয়ানা আন্দোলনরত ছাত্রীদের তালিকা করতেন এবং তা রাবি শাখা ছাত্রলীগ নেতাদের সরবরাহ করতেন। এছাড়া আন্দোলনে সম্পৃক্ত হওয়ায় তাদের হুমকি দিতেন।
রাবির প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, বৃহস্পতিবার আটককৃত ২জন ছাত্রলীগ নেতাকে মহানগরীর মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাদের নামে মামলা আছে বলেও জানতে পেরেছেন তিনি। আর মামলা থাকলে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জনকে আটক করে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনের নামে মামলা আছে। আরেকজনের নামে মামলার জন্য অভিযোগকারীরা পর্যালোচনা করছেন। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেফতার সৈকত ছাত্রলীগ নেতা-কর্মীদের নামে গত (৮অক্টোবর) ছাত্রদল রাবি শাখার এক নেতার দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category