• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাবি’র পরিত্যাক্ত স্থানে সাংবাদিকদের বৃক্ষরোপণ; চারা তুলে নিতে যুবলীগ নেতার হুমকি!

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহী অফিস: রাবি’র পরিত্যাক্ত স্থানে বৃক্ষরোপণ করায় সাংবাদিকদের গালিগালাজ করা-সহ গাছের চারা তুলে ফেলার হুমকি দিয়েছেন রাসিক (২৮ নং ওয়ার্ড পশ্চিম) সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু শেখ।
বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা (অক্ট্রয় মোড়ে) এসে গালিগালাজ করেন তিনি।
এদিন সকাল থেকে রাবি প্রচি সংলগ্ন ময়লা-আবর্জনা, আগাছা ও জঙ্গল পরিস্কারের কাজ করছিলেন কাজলা এলাকার বাসিন্দা রাজিব। আরও চারা রোপনের লক্ষ্যে তাকে সেই কাজ দিয়েছিলেন সাংবাদিকরাই। এ সময় মিঠু অক্ট্রয় মোড়ে এসে রাজিবকে ডেকে বলে, এই গাছের চারাগুলি তুলে ফেলে দে। উত্তরে রাজিব বলে, আমি এইসব চারা তুলতে পারবোনা। যারা লাগিয়েছে তাদের বলেন। এতে ক্ষুদ্ধ হয়ে সে সাংবাদিকদের উদ্দেশ্যে গালি-গালাজ করেন।
এর অগে (৩ সেপ্টেম্বর) বিকালে মতিহার থানার (কাজলা) অক্ট্রয়মোড় সংলগ্ন ফ্লাইওভার রোড়ের প্রবেশমুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিত্যাক্ত স্থানে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) সভাপতি ও আব্দুল মুগণী নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামানের নেতৃত্বে সাংবাদিকরা শতাধিক বৃক্ষের চারা রোপন করেন। গাছের চারাগুলিতে নিয়মিত পরিচর্চা ও পানি দেয়া হচ্ছে। সাংবাদিকদের লক্ষ্য সবুজ নগরীতে সামান্য অবদান রাখার। কিন্তু চারা রোপনের বিষয়টি স্থানীয় অসাধু কিছু অসাধু নেতা-কর্মীদের দৃষ্টিকটু হয়েছে। তাদের মধ্যে অন্যত্তম যুবলীগ নেতা মিঠু। তার লক্ষ্য চারা লাগানো স্থানে দোকান ঘর নির্মান করা এবং সরকারী জায়গা নিজের দখলে রাখা।
এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, থানায় অভিযোগ করেন।
মতিহার বিভাগের (এডিসি) মোঃ একরামুল হককে অবগত করা হয়। তিনি বলেন, সরকারি স্থানে গাছ লাগানোর জন্য কেউ হুমকি দিতে পারে না। হুমকি দিলে থানায় জিডি করেন। বিষয়টি আমরা দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category