• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাবি ছাত্রীকে শ্লীলতাহানি, গণপিটুনিতে রিক্সাচালক হাসপাতালে

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রিক্সাচালকের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নগরীর নাদের হাজির মোড়ে এ ঘটনা ঘটে। এঘটনায় ছাত্রীকে উদ্ধার এবং রিক্সাচালককে মারধর করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক এফএম শামীম আহাম্মদ বলেন, ছাত্রীর গলায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রিলিজ করা হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে রিক্সাচালককে বেধড়ক মারধর করে। বর্তমানে তিনি হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রীকে ফাঁকা পেয়ে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিলো। এসময় টানাহেঁচড়ায় আহত হয় ছাত্রী। রিক্সাচালক বর্তমানে রামেক হাসপাতালে ভর্তি অবস্থায় পুলিশ হেফাজতে আছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী ছাত্রী এ ঘটনায় চন্দ্রিমা থানায় অভিযোগ দিয়েছেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি নাদের হাজির মোড় এলাকায় রিকশাওয়ালা এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে। এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category