• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাবি শিক্ষকের যৌন হয়রানির প্রতিবাদে সাহেববাজারে মানববন্ধন

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এনামুল হকের কর্মক্ষেত্রে যৌন হয়রানি মূলক আচারনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে ‘নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি ‘ এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক রাসেদা খালেদ বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন ঘটনা ঘটাবেন এটা অকল্পনীয়। তিনি যে অশ্লীল বাক্য এবং অঙ্গভঙ্গি করেছেন তার সহকর্মীর সাথে তা ঠিক করেননি। আমরা ন্যায় বিচার চাই এবং দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মাহমুদা কানিজ কেয়া বলেন,শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শন, ভাষার ব্যবহার এগুলো যে হয়রানি মুলক। এই ব্যবহারগুলোর যদি শাস্তি দিতে না পারি তাহলে এগুলো আরো বাড়বে। তাই আমরা এর শাস্তি দাবি করছি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আইন, বিভাগীয় সভাপতি দিল সেতারা, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, থিয়েটারকর্মী কামরুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসান খন্দকার, সেক্টর কমান্ডার বিভাগীয় সভাপতি, সভাপতি শিক্ষক সমিতি শফিকুল রহমান বাদশাসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category